বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
লালমনিরহাট সীমান্তে বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ করল বিএসএফ

লালমনিরহাট সীমান্তে বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ করল বিএসএফ

স্টাফ রিপোর্টার:: লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম বিওপির সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে মাটি কাটছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় মাটি কাটা বন্ধ করে বিএসএফ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার দহগ্রাম বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ দহগ্রাম বিওপির সীমান্ত পিলার ডিএএমপি ৭ থেকে ৭০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রলি বা ট্রাক্টরে করে ক্যাম্পের ভেতরে নিয়ে যায়। তথ্য পেয়ে বিজিবি দহগ্রাম বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত কাজে বাধা ও প্রতিবাদ জানায়।

পরে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে ভেকু মেশিন ও ট্রলি নিয়ে ফেরত চলে যায়। এ ধরনের কাজের পুনরাবৃত্তি না ঘটানোর ব্যাপারে বিজিবি টহল দলকে আশ্বস্ত করে বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি।

বিজিবির রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, দহগ্রাম বিওপি সীমান্তের ৭০ গজের মধ্যে ভারতের অভ্যন্তরে মাটি খননের কাজ বিজিবির বাধায় বন্ধ রেখেছে বিএসএফ। পরে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে বিএসএফকে কড়া বার্তা দেওয়া হয়েছে। ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com