বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ বাড়াবাড়ি দেখলে বলতে ইচ্ছা করে ‘তোরা রাজাকার’: সংসদে স্বাস্থ্যমন্ত্রী বৃষ্টির কারণে চাহিদা কিছুটা কমলেও, এত তেল যাচ্ছে কোথায়? প্রথম নির্বাচনেই অভিনেতা বিজয়ের দলের বড় চমক ক্যারাম খেলা নিয়ে উত্তেজনা, জকসুর ক্রীড়া সম্পাদককে নারী শিক্ষার্থীর থাপ্পড় রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার তিন বান্ডিল খাতা সোনামনিরা কেমন আছো, নকল আর চলবে না: শিক্ষামন্ত্রী পবা দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন : আহবায়ক মোজাহার, সদস্য সচিব রবিউল কালবৈশাখী ও বজ্রসহ ভারী বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে সারা দেশ ‎লালমনিরহাটে মা’দক মা’মলায় ইউপি চেয়ারম্যানের কারাদ’ণ্ড ‎

পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় গরু ব্যবসায়ীর মৃত্যু।

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:: পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার ঘাগড়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত যুবক হচ্ছেন রাজু ইসলাম (৩৪) নামে গুলিবিদ্ধ এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাতে গরু আনতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তবে বিজিবি ও পরিবারের দাবি হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

শনিবার গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৩নং সাব পিলার এলাকায় গুলিবিদ্ধ হন রাজু।

 তার বাড়ি হাড়িভাষা ইউনিয়নের ঝুলিপাড়া গ্রামে। সে ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে  ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেল পুলিশ।  মৃত্যুর দায় নিচ্ছেনা কেউ। স্থানীয়রা জানান গভীর রাতে রাজু সীমান্তে ভারতের সীমান্তে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় বাসায় আসলে রাজুকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। সকাল থেকেই রাজুর বাড়িতে স্থানীয় জনতার ভীড় লেগে যায়। হাড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইয়েদ নুরই আলম জানান খবর পেয়ে রাজুর বাসায় এসে দেখি তার দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছে। পরে বিজিবিকে খবর দেওয়া হলে বিজিবি দায় এড়ানোর চেস্টা করেছেন। তবে বিএসএফর গুলির কারনেই গুলিবিদ্ধ হয়ে রাজুর মৃত্যু হয়েছে । ঘাগড়া ঝুলিপাড়া এবং সাধু পাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এখানে তারকাটার বেড়া না থাকা এব্ং বিজিবির দূর্বলতাকে মৃত্যুর কারন হিসেবে উল্লেখ করেন তিনি।

এদিকে বিএসএফের গুলিতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা। নিহতের পরিবারের পক্ষ থেকেও একই দাবি করা হয়। তবে পুলিশ বলছে, প্রাথমিক সুরতহালে মরদেহের পায়ে গুলির চিহ্ন পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শইমী ইমতিয়াজ বলেন, নিহতের দুই পায়ে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হার্ট অ্যাটাকের বিষয়টি চিকিৎসক বলতে পারবেন। এছাড়া মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com