বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক! ত্রাণ মন্ত্রীর মুখোমুখি জেলা বিএনপি: পুনর্বাসন কেন্দ্র রংপুরে রাখতে প্রধানমন্ত্রীর টেবিলে চিঠি! স্বামী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মেঘমুক্ত আকাশে তেঁতুলিয়া থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা পাটগ্রাম সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৬১ বিজিবি তৎপর
কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি :: কুমিল্লা নগরীতে কাউছার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউছার মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ছত্রখিল এলাকায় কাউছারের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কাউছারের মৃত্যুর বিষয়টি এ মুহূর্তে তাঁর জানা নেই। তবে এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com