মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর :: গাজীপুর মহানগরীর কাশিমপুর দক্ষিণ পানিশাইল সেটেলমেন্ট অফিসে দাপ্তরিক কার্যক্রম ও সেবা নিতে আসা গ্রাহকদের কাজে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে অনলাইনভিত্তিক কয়েকজন কনটেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে।

এ ঘটনায় রমজান নামে এক ব্যক্তির বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন স্থানীয়,১ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি আল আমিন হোসেন। এ বিষয়ে তিনি কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক দিন যাবৎ কাশিমপুর দক্ষিণ পানিশাইল সেটেলমেন্ট অফিসে কিছু ব্যক্তি সেটেলমেন্ট অফিসের আশ পাশে কোন কাজ ছারাই ঘোরাঘুরি করছেন বলে জানা গেছে ।

তাঁদের কারণে সাধারণ গ্রাহক সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সেবা নিতে আসা কয়েকজন গ্রাহক। তাঁদের দাবি, বিভিন্নভাবে বাধা-বিঘ্নের কারণে দাপ্তরিক কাজ পরিচালনা এবং গ্রাহকদের সময়মতো সেবা প্রদান কঠিন হয়ে পড়ছে।
সেটেলমেন্ট অফিসে সেবা নিতে আসা কয়েকজন প্লটের মালিক অভিযোগ করেন, বৃহস্পতিবার আসলেই কিছু ইউটিউবারের কারণে তাঁরা অফিসে প্রবেশ করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে সমস্যার মুখে পড়ছেন। এতে নির্ধারিত সময়ে সেবা পাওয়া নিয়েও ভোগান্তি তৈরি হচ্ছে বলে তাঁদের দাবি।
এদিকে, বিষয়টি জানতে পেরে স্থানীয়, যুবদল নেতা আল আমিন হোসেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলতে গেলে, রমজান নামে এক ব্যাক্তি তাকে দোকানের পিছনে নিয়ে বলে দুই লাখ টাকা না দিলে তারা যাবেনা কাউকে কাজ করতে দিবেনা।

জবাবে আল আমিন হোসেন বলেন, তিনি ওই অফিসের কোনো কর্মকর্তা বা দায়িত্বশীল ব্যক্তি নন।
প্লটের মালিক সেবা গ্রহীতাদের অভিযোগ,মূল ধারার সাংবাদিকদের কাছে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন আপনারা আসলে এই সমস্ত ব্যাক্তিদের কাছথেকে স্বস্তি পাবো।
Leave a Reply