বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার কুড়িগ্রামে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস
আ.লীগ নিষিদ্ধের খবরে সেজদায় লুটিয়ে পড়ল উচ্ছ্বসিত জনতা

আ.লীগ নিষিদ্ধের খবরে সেজদায় লুটিয়ে পড়ল উচ্ছ্বসিত জনতা

জাকির হোসেন,স্টাফ রিপোর্টার:: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পর শাহবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল এবং বাংলামোটর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্র-জনতা মুহূর্তেই স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। আনন্দে মেতে ওঠা আন্দোলনকারীরা মাটিতে সেজদা দেন, কিছু মানুষ খুশিতে কান্নায় ভেঙে পড়েন।

শনিবার (১০ মে) রাত ১১টার দিকে আইন উপদেষ্টার ঘোষণার পর এই দৃশ্যের অবতারণা হয়। পুরো এলাকা ছিল স্লোগানে মুখরিত, অনেকেই আনন্দ প্রকাশ করতে পানি ছিটিয়ে এবং হাততালি দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

আবেদিন নামে এক যুবক বলেন, “আজ আমাদের জন্য ঈদের দিন, আমাদের দীর্ঘদিনের দাবির ফলস্বরূপ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই দলটি বিনা কারণে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে, অনেককে পঙ্গু করেছে, এবং হাজার হাজার মানুষকে কারাগারে ভরেছে। প্রশাসনকে দলীয়করণ করে দেশের জন্য ক্ষতি করেছে। আজ থেকে আমরা এই নাম শুনতে চাই না।”

এই প্রতিক্রিয়া ছিল অধিকাংশ আন্দোলনকারীর। এরপর আনন্দ মিছিল শুরু হয়। শাহবাগ মোড় থেকে জামায়াত, ছাত্রশিবির, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ছাত্র-জনতা এতে অংশ নেন।

এর আগে সন্ধ্যায় ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগসহ তার অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করার জন্য এক ঘণ্টার আল্টিমেটাম দেয়। মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি জানান, “এই সময়ের মধ্যে যদি আওয়ামী লীগসহ তার অঙ্গসংগঠনগুলো নিষিদ্ধ না করা হয়, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।” একই কথা বলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com