বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল
চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রাম প্রতিনিধি: রাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে। বৃহস্পতিবার (৭ জুলাই) সরেজমিন দেখা গেছে, জলাবদ্ধতার কারণে নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, ওয়াসা, জিইসিসহ বেশ কিছু এলাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী, কর্মজীবী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের।

গণপরিবহন সংকটের সুযোগে রিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ। নালা-ড্রেনে আবর্জনা জমে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ নগরবাসীর।

আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কা থাকায় পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

এদিকে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে, যার মোট ব্যয় ১৪ হাজার ৩৯ কোটি টাকা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড প্রকল্প বাস্তবায়ন করছে। কতৃপক্ষের দাবি, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে নগরীতে জলাবদ্ধতা তৈরি হবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com