বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল
কমিটি গঠননের মাস না গড়াতেই পদ হারালেন সদস্য সচিব মিঠু

কমিটি গঠননের মাস না গড়াতেই পদ হারালেন সদস্য সচিব মিঠু

খাজা রাশেদ,লালমনিরহাট: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিঠুন সরকার মিঠু। কমিটি গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন তিনি।

‎কেন্দ্রের এই আকস্মিক সিদ্ধান্তে জেলায় সংগঠনের তৃণমূলের নেতাকর্মীর মধ্যে হতাশা দেখা দিয়েছে।

‎নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন,কমিটি গঠনের মাস না গড়াতেই এমন ঘটনা সংগঠনের জন্য হতাশাজনক।

‎এর আগে গত ২৬ জুন কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে ঘোষিত নবগঠিত আহ্বায়ক কমিটিতে মো. আব্দুস সাত্তারকে আহ্বায়ক ও মো. মিঠুন সরকার মিঠুকে  সদস্য সচিব এবং মো. এরশাদুল হক আসাদকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।



‎এরপর,গত ২০ জুলাই কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মিঠুন সরকার মিঠুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

‎উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে  তাকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করে সদস্য সচিবের পদটি শূন্য ঘোষণা করা হলো। জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।

‎বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,শীঘ্রই এই শূন্য পদে নতুন দায়িত্ব প্রদান করা হবে। একইসাথে, অব্যাহতিপ্রাপ্ত নেতার সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য ও কঠোর নির্দেশ প্রদান করেছে কেন্দ্রীয় কমিটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com