বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে সাকিল মিয়া (২১) নামের এক মুদি দোকানির বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ অভিযুক্ত সাকিলকে গ্রেপ্তার করে এদিন দুপুরে নেত্রকোনা আদালতে প্রেরণ করেছেন। সাকিল উপজেলার পোগলা ইউনিয়নের মাইজগাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ জুলাইল) সকালে ওই শিক্ষার্থী মোবাইল ফোনে টাকা রিচার্জের মিনিট কার্ড আনার জন্য সাকিলের দোকানে যায়। তখন সাকিল তাকে একা পেয়ে দোকানের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে দোকান ঘর থেকে বের হতে সক্ষম হয় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। পরে সে বাড়িতে গিয়ে বিষয়টি তার মায়ের কাছে খুলে বলেন।

পরে ওইদিন বিকেলে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। এদিন রাতে পুলিশ সাকিলকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় শনিবার ভুক্তভোগীর মা বাদী হয়ে সাকিলকে একমাত্র আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় সাকিলকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে প্রেরণ করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় সাকিলকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com