বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার কুড়িগ্রামে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা
সাদুল্যাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সাদুল্যাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে হাসান আলী (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হাসান আলী ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, পারিবারিক কলহ ও দেনা-পাওনার চাপেই হতাশ হয়ে তিনি এই পথ বেছে নেন। শুক্রবার রাতের কোনো এক সময় তিনি ঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। সকালে ঘরের দরজা না খুললে পরিবারের লোকজন সন্দেহে জানালা দিয়ে উঁকি দিয়ে তার মরদেহ দেখতে পান।

ঘটনার খবর পেয়ে সাদুল্যাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলেই মনে করছি। তবে ময়নাতদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com