বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রেমের টানে নয়, ফ্রি খেতেই ডেটিংয়ে যান নারীরা ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত রোগীর মাকে ধর্ষণ: ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ পঞ্চগড়ে গণধর্ষণ ও ধর্ষণচেষ্টা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার লালমনিরহাটের খেদাবাগে হা’মলা-ভা’ঙচুরের প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে, সকালে মিলল নারীর ঝুলন্ত মরদেহ গাজীপুরে অপহরণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আটক জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার
ছয় মাসে পাঁচবার জেলার শ্রেষ্ঠ থানা পঞ্চগড় সদর

ছয় মাসে পাঁচবার জেলার শ্রেষ্ঠ থানা পঞ্চগড় সদর

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:: পঞ্চগড় জেলার মে ২০২৬ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড় সদর থানা। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি প্রদান করা হয়।

অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল ভূমিকা রাখার কারণে পঞ্চগড় সদর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৯ জুন) জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার ওসি মোঃ আশরাফুল ইসলামের হাতে শ্রেষ্ঠ থানার সম্মাননা স্মারক তুলে দেন।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সামুয়েল সাংমা, অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), ডিআইও-১, গোয়েন্দা শাখার কর্মকর্তা, কোর্ট ইন্সপেক্টর, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এদিকে, পঞ্চগড় সদর থানার এসআই আসাদুজ্জামান জেলার শ্রেষ্ঠ এসআই এবং এএসআই তপন কুমার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়া প্রসঙ্গে ওসি মোঃ আশরাফুল ইসলাম বলেন, “এ স্বীকৃতি শুধু আমার নয়, পঞ্চগড় সদর থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত পরিশ্রমের ফল। কাজের স্বীকৃতি পাওয়া আনন্দের এবং এটি দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগায়। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

উল্লেখ্য, গত ছয় মাসে পাঁচবার জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়ে পঞ্চগড় সদর থানা এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com